জনগণ চাইলে পদত্যাগ করব: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘জনগণ চাইলে এক মুহূর্তও দেরি না করে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব।’ আজ মঙ্গলবার মিয়ানমার সফরকালে বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া এক সাক্ষাত্কারে দীপু মনি এ কথা বলেন।তিস্তা চুক্তি নিয়ে বিরোধী দল বিএনপির সমালোচনার পরিপ্রেক্ষিতে দীপু মনি বলেন, সমালোচনাকারীরা ক্ষমতায় থাকাকালে এই সমস্যার কোনো সমাধান হয়নি। তিনি বলেন, এ ধরনের সমালোচনা তাদের মানায় না। বিরোধী দল পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায়। এ প্রসঙ্গে দীপু মনি হেসে বলেন, জনগণের ভোটে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। জনগণ চাইলে তিনি পদত্যাগ করবেন। মন্ত্রণালয় বা ক্ষমতা ধরে রাখার কোনো ইচ্ছে তাঁর নেই।দীপু মনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর যথেষ্ট সফল হয়েছে। তাঁর সফরকালে ঐতিহাসিক প্রটোকল চুক্তি সই এবং তিন বিঘা করিডর নিয়ে দীর্ঘদিন ধরে চলা সমস্যারও সমাধান হয়েছে।তিস্তা চুক্তি প্রসঙ্গে দীপু মনি বলেন, এটি সই না হওয়া মানে এই নয় যে তা কখনই হবে না। অল্প কিছুদিনের মধ্যেই এ চুক্তি সই হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইউএনবি।