জনগণ চেয়েছে তাই পরিবর্তন হয়েছে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আজ মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।আওয়ামী লীগের এই নেতা বলেন, সিটি করপোরেশন নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়। এ নির্বাচনে প্রার্থীদের নিজস্ব যোগ্যতা ও দক্ষতা বিচার করে মানুষ ভোট দেয়। স্বাভাবিকভাবেই ক্ষমতায় থাকাকালে হয়তো আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জনগণ ও কর্মীদের থেকে দূরে সরে গিয়েছিলেন। সে কারণে তাঁদের পরাজয় হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, জনগণ চেয়েছে, তাই পরিবর্তন হয়েছে। তবে এই ফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন হানিফ। বিরোধী দল অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এই নেতা।