জনগণ দুই দলকে আর ক্ষমতায় দেখতে চায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘দেশের জনগণ প্রধান দুই দলকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা দেশের উন্নয়নের জন্য কিছুই করেনি। এখন দেশের মানুষ পরিবর্তন চায়। আর এ পরিবর্তন আনতে পারে একমাত্র জাতীয় পার্টিই।’আজ সোমবার টাঙ্গাইলের ঘাটাইলে এক পথসভায় এরশাদ এসব কথা বলেন। পথসভায় টাঙ্গাইল-৩ উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ তুহিনকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি। খবর ইউএনবির।জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হলে ঘাটাইলে একটি ডায়াবেটিক হাসপাতাল করা হবে বলেও পথসভায় জানান এরশাদ।গত ১৪ সেপ্টেম্বর টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ মতিউর রহমানের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও এ উপনির্বাচনে আওয়ামী লীগের শহীদুল ইসলাম লেবু ও স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রধান বিরোধী দল বিএনপি এ উপনির্বাচনে অংশ নিচ্ছে না।