জনগণকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নসাধন ও পরনির্ভরতা কাটাতে জনগণকে কর প্রদানে উদ্বুদ্ধ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বোর্ডের অধীন আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগের কমিশনারদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। খবর: বাসস।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে প্রধানমন্ত্রী দেশকে আত্মনির্ভরশীল করে তোলার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, ‘পরনির্ভরশীল হয়ে কখনই কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কেননা, পরনির্ভরশীল জাতিকে অন্যের ‘ডিকটেশন’ নিয়ে চলতে হয়। আমরা কারও ডিকটেশনে নয়, আত্মনির্ভরশীল হয়ে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াতে চাই।’ শেখ হাসিনা বলেন, কর মওকুফ করার মানসিকতা অবশ্যই ত্যাগ করতে হবে। কারণ কর আদায় না হলে উন্নয়ন সম্ভব নয়। বরং কর আদায় বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন, যাঁরা শুধু অজ্ঞানতার কারণে কর দিতে চান না।’ তিনি তাঁদের কর প্রদানের সুফলতা বোঝানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, কর প্রদান করলে ওই ব্যক্তি ব্যক্তিগতভাবে যেমন লাভবান হবেন, তেমনি দেশ-জাতিও উপকৃত হবে।রাজস্বসংক্রান্ত হাজার হাজার মামলা পড়ে থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। কারণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে সরকার অনেক রাজস্ব পাবে।