প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে মিথ্যা প্রকাশনা ও কটূক্তি প্রচারের বিরুদ্ধে জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) মাধ্যমে দেশের সব মুঠোফোন গ্রাহকের কাছে একটি খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েছে।খুদে বার্তায় বলা হয়েছে, ‘সরকার ইসলাম ও মহানবী (সা.)-এর অবমাননা বন্ধে বদ্ধপরিকর। মহানবী (সা.)-কে অসম্মানিত করে মিথ্যা প্রকাশনা প্রচার ও অশান্তি তৈরির বিরুদ্ধে সজাগ থাকুন।’