জনগণের ক্রয়ক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রীর আহবান
পণ্যের স্থানীয় বাজার সম্প্রসারণে জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানোর পদক্ষেপ নিতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে এমসিসিআইয়ের নবনির্বািচিত কর্মকর্তা ও সাবেক সভাপতির সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ক্রয়ক্ষমতা না বাড়লে দেশের মানুষ দেশীয় শিল্পপণ্য কিনতে পারবে না। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশে বাংলাদেশি শ্রমিকের চাহিদা বিবেচনা করে তাঁর সরকার পেশাগত দক্ষতা বাড়ানোর মাধ্যমে যোগ্য করে তুলতে তাঁদের প্রশিক্ষণ প্রদান করছে।সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন ও জাতীয় সংসদের দুটি আসনে উপনির্বাচনের কথা উল্লে¬খ করে শেখ হাসিনা বলেন, দেশের ইতিহাসে কোনো গণতান্ত্রিক সরকারের অধীনে এমন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নজিরবিহীন।এ সময় এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান, রফিকুল হক, রোকেয়া রহমান, লতিফুর রহমান, অঞ্জন চৌধুরী, লায়লা কবির, নিহাত কবির, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্ল¬া ওয়াহিদুজ্জামান বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস।