জনগণের চাপেই পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকার জনগণের চাপে বাধ্য হয়ে আড়িয়ল বিলে বিমানবন্দর করার পরিকল্পনা থেকে সরে এসেছে। বিরোধী দলের নেতার দাবির প্রতি সম্মান দেখানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা সত্য নয়। এ ধরনের বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।দেলোয়ার হোসেন বলেন, সংঘর্ষ সৃষ্টি হওয়ার আগেই সরকার এ সিদ্ধান্ত নিতে পারত। যদি বর্তমান বিমানবন্দরগুলোকে পরিপূর্ণভাবে ব্যবহার করা যায়, তবে আগামী ২০-৩০ বছরে দেশে কোনো নতুন বিমানবন্দরের দরকার নেই।খোন্দকার দেলোয়ার আরও বলেন, বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কয়েকটি দাবিকে কেন্দ্র করে। এর একটি দাবি ছিল আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ বন্ধ। আমাদের অন্য দাবিগুলো এখানো মানা হয়নি। সেজন্য হারতাল থাকবে এবং ভবিষ্যতে আরও অনেক কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, তাঁরা শান্তিপূর্ণ হরতাল পালন করবেন। সরকারের কাছে অনুরোধ জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, হরতাল পালনে সরকার যেন তাঁদের কোনো বাধা না দেয়।খালেদা জিয়াসহ দলের অন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান খোন্দকার দেলোয়ার।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান ও আমানুল্লাহ আমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ইউএনবি।