জনগণের দাবি আদায়ের জন্য হরতাল দেওয়া হয়েছে: নজরুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘হরতালের জন্য হরতাল দেয়নি বিএনপি। জনগণের দাবি আদায়ের জন্য হরতাল দেওয়া হয়েছে। সরকার যদি সব দাবি পূরণ করে, তবে আমরা হরতাল প্রত্যাহার করে নেব।’ আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা জনগণের দাবি আদায়ে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য হরতাল দিয়েছি। সরকার যদি এ সময়ের মধ্যে জনগণের দাবি পূরণ করে তাহলে হরতাল তুলে নেওয়া হবে।’