জনগণের দাবি নিয়ে মিটিং করতে পারছি না: ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা জনগণের ন্যায়সংগত দাবি নিয়ে কথা বলতে পারছি না, মিটিং করতে পারছি না, সমাবেশ করতে পারছি না। তিনি বলেন, এখন বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা যেতে পারে না।আজ সোমবার সকালে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ওরফে ইরানকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়েছে। প্রচারিত ওই প্রতিবেদনে মির্জা ফখরুল বলেন, সরকারের প্রচেষ্টাই হলো নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া। কিন্তু এতে সরকারের কোনো লাভ হবে না বলে জানান তিনি।