জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেব: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় মহিলা ও শিশু হাসপাতাল বারডেম-২ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নবনির্মিত এই হাসপাতাল নারী ও শিশুদের চিকিৎসাসেবার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।প্রধানমন্ত্রী ডায়াবেটিক সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, একাগ্রতা, সততা, নিষ্ঠা ও সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে যেকোনো ভালো কাজে সাফল্য পাওয়া যায়। তিনি বলেন, বারডেমসহ ডায়াবেটিক সমিতির বিভিন্ন প্রকল্প এর উজ্জ্বল দৃষ্টান্ত। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান।উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সাংসদ, চিকিৎসক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।