জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সংবাদ পরিবেশনে তথ্যমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, গণমাধ্যমকে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশ থেকে বিরত থাকতে হবে। তিনি সত্যিকারের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।তথ্যমন্ত্রী চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর ৫২ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার সব প্রতিবন্ধকতা দূর করে সুস্থ সমাজ গঠনে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের এ প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, ‘সরকারের প্রতি দায়বদ্ধতার প্রয়োজন নেই। জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সংবাদ পরিবেশন করুন।’ অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। আরও বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম, হোসেন জিল্লুর রহমান, মঈনুল হোসেন ও গীতি আরা সাফিয়া চৌধুরী, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, এম. মোরশেদ খান ও জাফরুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ আনিসুজ্জামান, রোকনউদ্দিন মাহমুদ, আনিসুল ইসলাম মাহমুদ, মঈন উদ্দিন খান বাদল, সমাজকল্যাণ সচিব রণজিত্ বিশ্বাস, সাবেক সচিব হাসনাত আবদুল হাই, সম্পাদকদের মধ্যে রিয়াজউদ্দিন আহমেদ, মতিউর রহমান, মাহফুজ আনাম ও মোজাম্মেল হক, শিল্পী নকীব খান প্রমুখ।