জনগণের বিশ্বাসে ফাটল ধরানো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দলের প্রতি জনগণের বিশ্বাসে ফাটল ধরাতে পারে, এমন কোনো কাজ না করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার গণভবনে ঠাকুরগাঁও আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘গত নির্বাচনে আমাদের প্রতি জনগণ যে আস্থা দেখিয়েছে, তা ক্ষুণ্ন করার মতো কিছু করা আমাদের উচিত হবে না।’ তৃণমূল কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নেতারা কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু কর্মীরা তা কখনো নেয় না। এ কারণে আজ আমি এখানে।’ এ সময় প্রধানমন্ত্রী দলে আরও সদস্য বাড়িয়ে সংগঠনটিকে শক্তিশালী ও নির্দিষ্ট সময়ে সম্মেলন শেষ করার ওপর জোর দেন। শেখ হাসিনা বলেন, ‘বিরোধী দল আবার সাধারণ জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে। কিন্তু আমরা তা কখনো হতে দেব না।’ ইউএনবি।