জনগণের রায়ের কাছে আমরা মাথা নত করছি: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা জনগণের এ রায়কে বিনম্রভাবে মেনে নিয়েছি এবং জনগণের মেজরিটির কাছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে অবশ্যই মাথা নত করছি। কারণ, আমাদের শক্তির উৎস হচ্ছে এ দেশের জনগণ।’আজ শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রকাশের পর ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।ওবায়দুল কাদের আরও বলেছেন, ‘এটাও সত্য যে ভোলায় নির্বাচনও সঠিক ছিল। কিন্তু যেহেতু তারা (বিরোধী দল) হেরে গেছে, সে জন্য তাদের কাছে তা সঠিক হয়নি। চট্টগ্রাম নির্বাচনের ফলাফল পক্ষে গেছে বলে তারা মেনে নিয়েছে, পরবর্তীকালে হেরে গেলেও যেন এই মেনে নেওয়াটা অব্যাহত থাকে।’ ওবায়দুল কাদের আরও বলেন, ‘ফলাফল অনুকূলে থাকলেও তারা অসহিষ্ণু, তারা সহিংস ছিল। তারা এই নির্বাচনটাকে রাজনৈতিক আন্দোলনের ইস্যু হিসেবে নিয়েছিল।’