জনগণের স্বার্থে সব দলের মতৈক্যে আসা অপরিহার্য: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ ও জনগণের স্বার্থে সব রাজনৈতিক দলের মতৈক্যে আসা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। আজ বুধবার থেকে শুরু হওয়া জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে স্পিকার এ কথা বলেন।উদ্বোধনী বক্তব্যে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘জনগণের নৈতিক সমর্থনই আমাদেরকে আজ এ অবস্থানে এনেছে। সুতরাং, সরকারি বা বিরোধী দল উভয়কে স্মরণ রাখতে হবে, গণতন্ত্র ও উন্নয়নের মূল চালিকাশক্তি জনগণ। তাই দেশ ও জনগণের স্বার্থে সব রাজনৈতিক দলের মতৈক্যে আসা অপরিহার্য।’ তিনি আরও বলেন, ‘কিছুদিন পরই নবম জাতীয় সংসদ শেষ বর্ষে পদার্পণ করবে। তাই সংসদ সদস্য হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য কতটুকু সফলতার সঙ্গে পালন করেছি, তা মিলিয়ে দেখা দরকার। কারণ, জনগণের প্রতিনিধি হিসেবে আমরা তাদের কাছে দায়বদ্ধ।’অধিবেশন চলবে ২৯ নভেম্বর পর্যন্ত: জাতীয় সংসদের চলমান ১৫তম অধিবেশন আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল চারটায় অধিবেশন শুরু হবে। আজ সংসদ ভবনে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।