জনতা ব্যাংকের মৌখিক পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রোববার ও আগামী সোমবার অনুষ্ঠেয় জনতা ব্যাংক লিমিটেডের ‘এইও-টেলর’ পদে নিয়োগের সাক্ষাত্কার পর্ব বা মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শনিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এই সাক্ষাত্কার পর্ব বা মৌখিক পরীক্ষা আগামী ৮ জুলাই যথাক্রমে সকাল নয়টা ও বিকেল তিনটায় নেওয়া হবে। নিয়োগপ্রার্থীরা এর আগে ব্যাংকের ইস্যুকৃত ইন্টারভিও কার্ড নিয়ে সাক্ষাত্কার পর্বে অংশ নিতে পারবেন।