জনতার মুখোমুখি সরকারি কর্মকর্তারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতার মুখোমুখি হলেন পঞ্চগড় জেলা প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।গত ২৬ সেপ্টেম্বর পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ।জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নইমউদ্দিন আহাম্মদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহীনুর রহমান ও সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। তাঁরা বিভিন্ন প্রশ্নের জবাব দেন। একই সঙ্গে নিজ নিজ দপ্তরের কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন। এ টি এম সারোয়ার হোসেন, আবু সালেক, রেনু মিয়া, আবু বক্কর ছিদ্দিক, অলিয়ার রহমান, এ রহমান প্রমুখ প্রশ্ন করেন।