জনপ্রতি ফিতরা ৫৩ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বছর জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে ৫৩ টাকা। তবে সামর্থ্যবান ব্যক্তিরা ইচ্ছা করলে সর্বোচ্চ এক হাজার ৩২০ টাকা ফিতরা দিতে পারবেন।গতকাল বুধবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের ফিতরা নির্ধারণী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করেন।ধর্মীয়ভাবে গম, আটা, খেজুর, কিশমিশ, যব, পনির ইত্যাদি দ্রব্যের যেকোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। সাধারণত গম, আটা বা চালের বাজার মূল্য দিয়ে সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়।সভার সিদ্ধান্ত অনুযায়ী, গম বা আটা দিয়ে ফিতরা দেওয়া হলে এক কেজি ৬৬০ গ্রাম বা এর বর্তমান বাজার মূল্য ৫৩ টাকা আদায় করতে হবে। কিশমিশ ও পনির দিয়ে ফিতরা দিতে চাইলে সে ক্ষেত্রে তিন কেজি ৩০০ গ্রাম কিশমিশ বা পনিরের বর্তমান বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩২০ টাকা।এ ছাড়া তিন কেজি ৩০০ গ্রাম খেজুরের বর্তমান বাজার দর ৬৬০ টাকা ও সমপরিমাণ যবের বাজার দর নির্ধারণ করা হয়েছে ২১৪ টাকা।বৈঠকে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা আবদুল জব্বার, মাদ্রাসাই আলিয়ার অধ্যক্ষ এ কে এম ইয়াকুব হোসাইনসহ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা অংশ নেন।