জনবল ও অস্ত্রবলে বলীয়ান হয়েছে প্রতিপক্ষ: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চার দশক ধরে সাম্প্রদায়িক প্রতিপক্ষ সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে। জনবল ও অস্ত্রবলে তাঁরা বলীয়ান হয়েছে। দীর্ঘদিন তাঁরা নীরব অ্যাকশনে ছিল। এর বিপরীতে আমরা শুধু সরব ভাষণ দিয়েছি, লিপ সার্ভিস দিয়েছি, স্লোগান দিয়েছি। এর উজ্জ্বল প্রমাণ ফটিকছড়ি।’ খবর বাসসের।আজ সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় কুমিল্লার মিয়াবাজারে আট কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী। মন্ত্রী বলেন, কিছু রাজনীতিবিদের দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক বক্তব্য সাংঘর্ষিক রাজনীতির উপাদানভুক্ত হচ্ছে। এ ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে সরে আসা উচিত।ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের সব প্যাকেজের কাজ আগামী ডিসেম্বরে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ২৪৪টি কালভার্টের মধ্যে ২১৩টির কাজ শেষ হয়েছে। ২৩টি সেতুর মধ্যে ১৭টির কাজ শতকরা ৬৫ ভাগ সম্পন্ন হয়েছে। সেতু উদ্বোধনকালে প্রকল্প পরিচালক প্রকৌশলী ইবনে হাসান আলম, প্রকল্প কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।