জনবলসংকটে মহিলা কলেজের একটি হোস্টেল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব সুবিধা থাকা সত্ত্বেও শুধু তৃতীয় শ্রেণীর কর্মচারীর অভাবে পাবনা সরকারি মহিলা কলেজের একটি হোস্টেল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আবাসনসংকটে মেসে থেকে ক্লাস করছে কলেজের ছাত্রীরা। দূর-দূরান্ত থেকে অনেকেই প্রতিদিন বাসে করে কলেজে আসছে।ছাত্রীরা জানিয়েছে, আবাসনসংকটে তারা মেসে থেকে ক্লাস করলেও শিক্ষকদের এ ব্যাপারে একটুও চিন্তা নেই। অনেক ছাত্রীই প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে বাসে এসে ক্লাস করে। একটি পূর্ণাঙ্গ হোস্টেল থাকা সত্ত্বেও শুধু লোকবলের অভাবে সেটা রাখা হয়েছে।কলেজের অধ্যক্ষ খালিকুজ্জামান চৌধুরী বলেন, জনবলের সংকটের কারণে কলেজ পরিচালনা করাই অসুবিধা হয়ে পড়ে। তৃতীয় শ্রেণীর কর্মচারীসংকটে ভাড়া করা লোক দিয়ে কাজ চালাতে হয়।