এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শপাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com) প্রশ্ন: আমি ব্যবসায় ব্যবস্থাপনায় মাস্টার্স করছি। আমি পাবলিক রিলেশনে বা জনসংযোগের কাজ করতে চাই। বাংলাদেশে এই পেশার জন্য উপযোগী প্রতিষ্ঠান কেমন আছে? এর ভবিষ্যৎ কেমন?আহসান হাবিবঢাকা।উত্তর: প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। এটি সময়োপযোগী একটি পেশা। পশ্চিমা বিশ্বে ৫০-৬০ বছর ধরে এ বিষয়ে কাজ হলেও আমাদের দেশে এই পেশা অনেকটাই নবীন। দেশে এখন অনেকগুলো প্রতিষ্ঠানের নিজস্ব জনসংযোগ বিভাগ রয়েছে। এ ছাড়া গত কয়েক বছরে বেশ কিছু জনসংযোগ এজেন্সিও হয়েছে। জনসংযোগের ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের গুরুত্ব ও অবদান দুটোই বাড়ছে। কারণ, এর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের খরচ কমে এবং সহজে কাঙ্ক্ষিত জনগণের কাছে পৌঁছা যায়। জনসংযোগে অনেক রকম কাজ হয়। যেমন— একটি প্রতিষ্ঠান তার পণ্য সম্পর্কে জনসাধারণকে অবহিত ও সচেতন করতে কিংবা করপোরেট খাতে নিজেদের তুলে ধরতে চাইলে সেটি করা হয় জনসংযোগ বিভাগের মাধ্যমে। আমাদের দেশে অনেকগুলো বহুজাতিক প্রতিষ্ঠান কাজ করছে। এসব প্রতিষ্ঠান জনসংযোগ পেশার জন্য কাজের ভালো ক্ষেত্র হতে পারে।বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এই বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করা যায়। পাশাপাশি অল্প কিছু প্রশিক্ষণ প্রতিষ্ঠানও রয়েছে।দেশের বাইরেও লেখাপড়া করা যায় এই বিষয়ে। আপনার জন্য শুভকামনা রইল।ক্যারিয়ার এক্সার্টপ্রথম আলো জবস