জনসংহতি সমিতির দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু ও খাগড়াছড়ির দীঘিনালা সীমান্তবর্তী বগাপাড়া এলাকায় আজ শনিবার ভোর পাঁচটার দিকে জনসংহতি সমিতির দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ দুপুরে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।তাঁরা হলেন বারোজি চাকমা (২৮) ও সুশীল ত্রিপুরা (২৫)। তাঁদের বাড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দীঘিনালার উপজেলা চেযারম্যান ও জনসংহতি সমিতির চেয়ারম্যান সন্তু লারমা-বিরোধী পক্ষের সদস্য ধর্মভীরু চাকমাও বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটার দিকে জনসংহতি সমিতির দুই পক্ষের সদস্যদের মধ্যে বগাপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। এ সময় সন্তু লারমা-বিরোধী পক্ষের দুজন—বারোজি ও সুশীল গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে সন্তু লারমা পক্ষের সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা দাবি করেন, এ ঘটনার ব্যাপারে তাঁরা এখনো কিছু জানেন না।