জনসংহতি সমিতির দুই সমর্থক অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়ন থেকে গতকাল রোববার রাতে জনসংহতি সমিতির (জেএসএস) দুই সমর্থককে অপহরণ করা হয়েছে। জেএসএস অপহরণের ঘটনায় পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে।অপহৃতেরা হলেন সুবলং ইউনিয়নের মিতিংগাছড়ি গ্রামের আশীষ কুমার চাকমা (৩৫) ও পাশের নাড়েইছড়ি গ্রামের শোভা রতন চাকমা (২৫)।জেএসএস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে একদল সশস্ত্র সদস্য নাড়েইছড়ি ও মিতিংগাছড়ি গ্রামে এসে জেএসএসের কয়েকজন সমর্থকের নাম ধরে খুঁজতে থাকে। পরে আশীষ কুমার ও শোভা রতনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।গত শুক্রবার কাপ্তাইয়ের চিত্মরম ইউনিয়নের আগারপাড়ায় জনসংহতি সমিতির তিন সমর্থক ও গতকাল জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের একজন নবনির্বাচিত সদস্যকে গুলি করে হত্যা করা হয়।জেএসএসের রাঙামাটি জেলা শাখার সহসাধারণ সম্পাদক শরেজ্যাতি চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করা হয়। বিবৃতিতে ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়েছে।জেএসএসের অভিযোগের ব্যাপারে ইউপিডিএফের রাঙামাটি জেলা সমন্বয়কারী অলকেশ চাকমা ও প্রচার বিভাগে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।