জনস্বার্থ ছাড়া গাড়ি রিকুইজিশন না করতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনস্বার্থ ছাড়া কোনো গাড়ি রিকুইজিশন না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রিকুইজিশন করা গাড়ির মালিক বা চালককে বর্তমান হারে ভাড়া প্রদান ও গাড়ির কোনো ক্ষতি হলে সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ১০৩ (ক) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে দুই সদস্যের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।একই সঙ্গে ডিএমপি অধ্যাদেশের ওই ধারা কেন বেআইনি ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।আগামী ৭ জুন রিটের পরবর্তী শুনানির দিন ধার্য করে দিয়েছেন আদালত। আজ স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা পুলিশ কমিশনার, পুলিশের চার উপকমিশনারকে (ট্রাফিক) রুলের জবাব দিতে বলা হয়েছে।রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জনস্বার্থ ছাড়া কোনো গাড়ি রিকুইজিশন না করতে নির্দেশ দিয়েছেন আদালত।এ ছাড়া গাড়ি রিকুইজিশনের সময় মালিক বা চালককে হয়রানি না করতে এবং রিকুইজিশন করা গাড়ি কোনো সরকারি কর্মকর্তার ব্যক্তিগত কাজে ব্যবহার না করতে নির্দেশনা দিয়েছেন আদালত।আদালতে রিট আবেদনকারীদের পক্ষে মনজিল মোরসেদ ও সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার মামলা পরিচালনা করেন। রুলের চূড়ান্ত শুনানির জন্য অ্যামিকাস কিউরি (আদালতে আইনি সহায়তায়কারী) হিসেবে আদালত আজ সাত আইনজীবীকে নিয়োগ দিয়েছেন।এই আটজন হলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, এম আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, এ এফ এম মেজবাহ উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অথবা সম্পাদক।