জনস্বার্থে কিছু প্রতিষ্ঠানে সশস্ত্র আনসার মোতায়েনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন কোম্পানি, ইটভাটা, মত্স্যখামার ও শিল্পকারখানার যেখানে নিয়মিত জনবল, নির্দিষ্ট সীমানাপ্রাচীর ও দপ্তর আছে, সেসব প্রতিষ্ঠানে সশস্ত্র আনসার বহাল থাকবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশ ও জনস্বার্থের কথা বিবেচনা করে আনসার ভিডিপি সদর দপ্তর এ সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার আনসার সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিপ্তপ্তিতে বলা হয়, এর আগে সদর দপ্তর থেকে জারি হওয়া এক নির্দেশনায় সম্পূর্ণ ব্যক্তিমালাকানাধীন ছোট প্রতিষ্ঠানে (যেমন: খালি জমি, বাড়ি, নির্মাণাধীন বাড়ি, আবাসন কোম্পানি, ইটভাটা, মত্স্যখামার, হাঁস-মুরগি ও গবাদিপশুর খামার) নিরস্ত্র আনসার সদস্য মোতায়েনের জন্য বলা হয়েছিল। কিন্তু এসব প্রতিষ্ঠান জাতীয় অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখায় আনসার সদর দপ্তর ওই নির্দেশনা কিছুটা সংশোধন করেছে।