জনি ডেপের জীবন বাঁচাল এক ঘোড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্কাউট’ নিছক একটি শুটিংয়ের ঘোড়া হলেও সম্প্রতি এই স্কাউটের কল্যাণেই অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত হলিউডের অভিনেতা জনি ডেপ।বিপদটি ঘটেছিল জনি ডেপ যখন ‘লোন রেঞ্জার’ ছবির প্রয়োজনে ঘোড়ায় চড়ে শুটিং করছিলেন। ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ায় প্রাণহানির মারাত্মক হুমকির মুখেই পড়ে গিয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে ডেপ জানিয়েছেন, এমনকি সামান্য একটু এদিক সেদিক হলেই সেদিন তাঁর মৃত্যুও ঘটতে পারত। ডেপের দাবি, ‘স্কাউট’ নামের ঘোড়াটিই সেদিন তাঁর জীবন রক্ষা করেছে। এ প্রসঙ্গে ডেপের উদ্ধৃতি দিয়ে ব্যাং শোবিজ জানিয়েছে, ‘ঘোড়ার পিঠে চেপে অনেক ছবির শুটিংই করেছি। দুর্ঘটনা এর আগেও ঘটেছে, তবে এবারেরটা ভয়াবহ। লোন রেঞ্জার ছবিতে শুটিং করতে গিয়ে স্কাউট নামের ঘোড়াটির সঙ্গে আমার সুসম্পর্ক গড়ে উঠেছিল। মূলত এ কারণেই সেদিন ভয়ানক সেই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছি আমি। আর এর পুরো কৃতিত্ব স্কাউটের, সেই আমাকে রক্ষা করেছে।’ ডেপ আরো বলেছেন, ‘শুটিং করতে করতে হঠাত্ করে খুব বাজেভাবে স্কাউটের পিঠ থেকে পড়ে যাই আমি। পড়ে যাওয়ার পরও স্কাউট ছুটছিল। এভাবে অন্তত ২৫ গজ টেনে-হিঁচড়ে আমাকে নিয়ে যায় সে। আর শেষ মুহূর্তে সে লাফ দিয়ে তার পেছনের পা দুটি দিয়ে আমাকে আটকে দেয়। এভাবেই এ যাত্রা স্কাউটের কল্যাণে প্রাণে রক্ষা পেয়েছি। এখনো বেঁচে থাকায় নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে।’