জনি ডেপের বিরুদ্ধে মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকা জনি ডেপের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেস আদালতে মামলা দায়ের করেছেন রবিন ইকার নামের ৫২ বছর বয়সী এক প্রতিবন্ধী নারী। দায়টা অবশ্য জনি ডেপের নয়। গত বছরের ডিসেম্বরে তাঁর দেহরক্ষীরা রবিনের গায়ে হাত তুলেছিল, এ অভিযোগেই সাম্প্রতিক এ মামলা। রবিন দাবি করেছেন, সেই ঘটনায় ডেপের দেহরক্ষীরা তাঁকে জোরে চেপে ধরেছিলেন। এতে তিনি হাতের কবজিতে খুবই ব্যথা পান।রবিন আরও দাবি করেছেন, দেহরক্ষীরা টানা-হেঁচড়া করে তাঁর পায়জামাও ছিঁড়ে ফেলেছিলেন। সম্প্রতি এমন তথ্যই প্রকাশ করেছে টিএমজি। মামলার অভিযোগে বলা হয়েছে, রবিন ইকার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ইরভাইনে চিকিত্সাশাস্ত্রের অধ্যাপক। গত ডিসেম্বরে একটি কনসার্টে গিয়ে ভিআইপি আসনে বসার চেষ্টা করছিলেন তিনি। সেই কনসার্টে কয়েকজন দেহরক্ষী নিয়ে ডেপও হাজির হন। একপর্যায়ে ডেপের দেহরক্ষীরা রবিনের ওপর চড়াও হন ও মারধর করে তাঁর মোবাইল কেড়ে নেন। উল্লেখ্য,এর আগে ১৯৯৪ সালে নিউইয়র্কের একটি হোটেল কক্ষে ভাঙচুর চালানোর অভিযোগে মামলা হয়েছিল ডেপের বিরুদ্ধে।