জনের বিপাশাতে আপত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক প্রেমিকা বিপাশা বসুর সঙ্গে অভিনয়ে আপত্তি জানিয়েছেন জন এব্রাহাম। ডিসেম্বর মাস থেকে শুরু হচ্ছে রেস-এর সিক্যুয়েল রেস ২ ছবির কাজ। ছবিতে তাঁদের একসঙ্গে কোনো দৃশ্য নেই। নির্মাতাদের মতে, রেস ২ ছবিতে বিপাশা অভিনয় করছেন জেনেই জন চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে সাইফ আলী খানের প্রেমিকা হিসেবে অভিনয় করছেন বিপাশা। ছবিতে জনের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। অনেক দিনের প্রেমের সম্পর্ক শেষ করার পর এবারই প্রথম একই চলচ্চিত্রে অভিনয় করছেন জন ও বিপাশা। টিএনএন।