জন্মদিনে বাবাকে চাই—প্রধানমন্ত্রীকে ইলিয়াসকন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর একমাত্র মেয়ে সাইয়ানা নাওয়াল। আজ তার দশম জন্মদিন। জন্মদিনে বাবা কাছে থাকবে, এটাই ছিল তার চাওয়া। কিন্তু বাবা নেই। জন্মদিনে বাবাকে না পেয়ে বিষণ্ন তার মন।এই জন্মদিনে সে সেরা উপহার চেয়েছিল তার বাবা নিরাপদে তার কাছে ফিরে আসবে। তবে সেটা ঘটেনি। জন্মদিন উপলক্ষে ১৪ জুন প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছে সাইয়ানা নাওয়াল। ওই চিঠিতে জন্মদিনের আগে সে তার বাবা ইলিয়াসকে আলীকে ফেরত চেয়েছে।সাইয়ানা প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে লিখেছে, ‘আমার জন্মদিন ১৮ জুন। জন্মদিনে আমাকে একটি উপহার দিতে হবে আপনার, আর তা হলো আমার বাবা। জন্মদিনের আগে আমি আমার বাবাকে চাই। প্রতি বছর জন্মদিনে তিনি আমাকে অনেক উপহার দেন।’রাজধানীর মানারাত স্কুলের ছাত্রী সাইয়ানার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে আজ সোমবার ইলিয়াস আলীর বনানীর বাসা ‘সিলেট হাউজে’ যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইয়ানার জন্য নিয়ে যান বড় একটি কেক।গত ১৭ এপ্রিল রাতে নিখোঁজ হন ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক মো. আনসার। গত ২ মে ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা তাঁর তিন সন্তানসহ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। ওই দিন ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন শেখ হাসিনা। ইউএনবি।