জন্মদিনে বিবারের পরিবেশবান্ধব গাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডীয় পপতারকা জাস্টিন বিবার ১ মার্চ ১৮তম জন্মদিন পালন করেছেন। জন্মদিন উপলক্ষে ছাদের ওপর সৌরকোষ বসানো বিলাসবহুল ‘ফিসকার কারমা’ ব্র্যান্ডের গাড়ি উপহার পেয়েছেন তিনি। পিটিআই জানিয়েছে, বিবারের ম্যানেজার স্কুটার এই গাড়িটি উপহার দিয়েছেন তাঁকে। পরিবেশবান্ধব গাড়ি উপহার দেওয়া প্রসঙ্গে স্কুটার জানিয়েছেন, বিবার খুবই পরিশ্রম করেছে। সে গাড়ি পছন্দ করে। তাঁর পছন্দের সঙ্গে মিল রেখে উপহার দিয়েছি।উল্লেখ্য, নতুন উপহার পাওয়া বৈদ্যুতিক গাড়িটি ছাড়াও রেঞ্জ রোভার, ক্যাডিলাক ও ফেরারি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি রয়েছে বিবারের।