জন্মদিনে লেনিন-স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাম্রাজ্যবাদী যুদ্ধকে জনযুদ্ধে রূপান্তরিত করুন’ স্লোগান নিয়ে আন্তর্জাতিক শ্রমিকশ্রেণীর মহান নেতা কমরেড ভ্লাদিমির ইলিচ লেনিনের ১৪২তম জন্মদিন উদ্যাপন করেছে গণমুক্তির গানের দল। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আলোচনা, গান ও আবৃত্তির মাধ্যমে এই মহান নেতাকে স্মরণ করা হয়।অনুষ্ঠানে আলোচকেরা বলেন, ‘সারা বিশ্বে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের জন্য বিপ্লবের মাধ্যমে শোষণমুক্ত রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে লেনিন যেভাবে কাজ করেছেন, সেই আদর্শ এখনো আমাদের দেশের রাজনীতির জন্য দৃষ্টান্ত হতে পারে।’ যাহেদ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন আশীষ কোড়ায়া, প্রিন্স মাহমুদ, এম এ করিম, শেখ শহীদুল্লাহ প্রমুখ।আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গণমুক্তির গানের দলের সদস্যরা ‘বেদি অনশন মৃত্যু তুষার’, ‘কমিউনিস্ট আমরা কমিউনিস্ট’, ‘নভেম্বরের ডাক শোনো’, ‘এবার গ্রাম থেকে করব শহর ঘেরাও’—এই গণসংগীতগুলো গেয়ে শোনান। এ ছাড়া ছিল ‘আসুন বিদ্রোহ করি’, ‘লেলিন বন্দনা’সহ বেশকিছু কবিতার আবৃত্তি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে ছিল বিবর্তন, সৃজন ও মুক্তির মন্ত্র।