জন্মনিয়ন্ত্রণে সফল হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু ও মাতৃমৃত্যুর হার কমানোর পাশাপাশি জন্মনিয়ন্ত্রণেও সফল হতে হবে। তা না হলে চিকিৎসা সেক্টরের সব সাফল্য বিফলে যাবে। এ জন্য গ্রামের সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।সাতক্ষীরার কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।আজ শুক্রবার দুপুর ১২টায় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সিভিল সার্জন এস জেড আতিক। স্বাস্থমন্ত্রী বলেন, গ্রামের সাধারণ মানুষের জন্য যেকোনো মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোয় অল্প সময়ের মধ্যে সাধারণ সব ধরনের পরীক্ষার যন্ত্রপাতি সরবরাহ করা হবে। আগামী জুনের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এ সেবার ব্যবস্থা করা হবে।জনবল সংকটসহ অনেক সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের সব কর্মীর এসব বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।পরে বেলা সাড়ে তিনটায় মন্ত্রী কালীগঞ্জ উপজেলার নলতায় এক হাজার আসনবিশিষ্ট মিলনায়তের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।