জন্মের চার দিনেই গায়িকা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা-মা সংগীতশিল্পী হলে সঙ্গে তাঁদের সন্তানও যে এই খাতায় নাম লেখাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু জন্ম নেওয়ার চার দিনেই যদি সেই সন্তান গায়িকা হয়ে বসে, তাহলে তো চোখ কপালে উঠবেই। না, মোটেও বানানো গপ্প নয় এটি; একদম সত্যি। সংগীততারকা বিয়ন্স ও জে-জেডের নবজাতক মেয়ে ব্লু আইভি কার্টারের কথা বলা হচ্ছে। বাবার নতুন একটি গানে কান্না জুড়ে দেওয়া হয়েছে তার। ব্লু বেবির সেই ‘ওয়া ওয়া’ সুরই ওই গানের প্রাণ। ‘গ্লোরি ফিচারিং...’ গানটি এরই মধ্যে জে-জেডের ওয়েবসাইটে ছাড়া হয়েছে। তাঁরা যে এখন স্বর্গে আছেন—ভক্তদের উদ্দেশে এ বার্তাটিও পৌঁছে দিয়েছেন তাঁরা। ওয়েবসাইট।