জবস চরিত্রে কুচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অ্যাশটন কুচার। এক সংবাদমাধ্যম জানাচ্ছে, মে মাসের দিকে শুরু হবে এই ছবির কাজ। এর মাঝে সিবিএস টিভির ধারাবাহিকটি শেষ করবেন কুচার। ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন মার্কিন অভিনেতা। গ্যারি মার্শালের নিউ ইয়ার্স ইভ ছবিতে কাজ করেছেন, এ ছাড়া অভিনয় করে সুনাম কুড়িয়েছেন রোমান্টিক কমেডি ঘরানার ছবি নো স্ট্রিংস অ্যাটাচড-এ। সেখানে সহ-অভিনেত্রী ছিলেন নাটালি পোর্টম্যান। স্ক্রিন।