জবসকে নিয়ে চলচ্চিত্র আসছে, স্বত্ব কিনেছে সনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল জ্যাকসনকে নিয়ে ‘দিস ইজ ইট’, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে নিয়ে ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ ছবি দুটো সনি এন্টারটেইনমেন্টের অসাধারণ সৃষ্টি। সদ্য প্রয়াত অ্যাপল সহপ্রতিষ্ঠাতা ও প্রযুক্তিবিদ স্টিভ জবসকে নিয়ে নতুন আরও একটি ছবিও তৈরি করতে যাচ্ছে এই হাইপ্রোফাইল ও প্রযুক্তিকেন্দ্রিক ছায়াছবি নির্মাণের প্রতিষ্ঠান সনি।স্টিভ জবসকে নিয়ে ছবি তৈরি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও হাতে নেওয়া শুরু করেছে সনি। এ লক্ষ্যে স্বত্ব্বও কিনে নিয়েছে তারা।স্টিভ জবসের আত্মজৈবনিক ওয়াল্টার ইসাকসনের সঙ্গে এ ব্যাপারে একটি চুক্তিও সম্পন্ন করেছে সনি। তবে সনি আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু জানায়নি।সনির মুখপাত্রও এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। জানা গেছে, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করার ব্যাপারে সনির ওপর বিধিনিষেধ রয়েছে। সনি বৃহস্পতিবার স্টিভ জবস মারা যাওয়ার এক দিন পরই এই স্বত্বটি কিনে নিয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এদিকে স্টিভ জবসকে নিয়ে তৈরি হওয়া চলচ্চিত্রের ব্যাপারে আগামী এক মাসের মধ্যেই সনি আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানা গেছে। নিউইয়র্ক টাইমস।