জবসের পুতুল বিক্রি হবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার ও অ্যাপলের আইনজীবীদের আপত্তির মুখে স্টিভ জবসের প্রতিকৃতি পুতুল বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে চীনের একটি কোম্পানি।তবে ইন আইকনস নামে কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ওই পরিকল্পনা আইনভঙ্গ করছে না। বরং জবসের পরিবারের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাতেই পরিকল্পনাটি বাদ দেওয়া হয়েছে। পুতুল নির্মাতা কোম্পানিটি জানায়, অ্যাপল প্রতিষ্ঠাতার প্রতিকৃতি পুতুল কেনার জন্য যারা অগ্রিম অর্থ জমা দিয়েছেন, তাদের অর্থ ফেরত দেওয়া হবে।ইন আইকনসের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আমরা বুঝতে পারছি, পুতুল বিক্রি না করার সিদ্ধান্তে জবসের অনেক ভক্ত মনঃক্ষুণ্ন হবেন। কিন্তু আমাদের কাছে কোন বিকল্প নেই। জবসের পরিবারের দিকে তাকিয়ে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’ওয়েবসাইটে বলা হয়, জবসের পরিবার ও আইনজীবীদের প্রবল চাপের মুখে ওই পরিকল্পনা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে। ইন আইকনসের পরিকল্পনা অনুয়ায়ী, ১২ ইঞ্চি আকৃতির পুতুল ১০০ ডলার করে বিক্রি করার কথা ছিল। এটির মুখের আদল থাকত হুবহু স্টিভ জবসের মতো।স্টিভ জবস গত ৫ অক্টোবর ৫৬ বছর বয়সে মারা যান।