জবসের প্রতি অন্য রকম সম্মান
স্টিভ জবসের প্রতি অন্য রকম সম্মান দেখাল অ্যাপলের প্রতিদ্বন্দ্বী গুগল ও স্যামসাং। জবসের প্রতি সম্মান দেখাতে তারা তাদের নতুন পণ্য বাজারে আনার বিষয়টি পিছিয়ে দিয়েছে। ১১ অক্টোবর এসব পণ্য বাজারে আসার কথা ছিল।অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস ৫ অক্টোবর মারা যান।ব্লুমবার্গ অনলাইনের খবরে বলা হয়, স্যামসাং গত মাসেই সবার কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছিল। চিলির রাজধানী সান্তিয়াগোয় এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এখানে মোবাইল ফোনে ব্যবহূত গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার নতুন ব্যবহার দেখানোর কথা ছিল। স্যামসাংয়ের মুখপাত্র কিম টিটুস এ প্রসঙ্গে বলেন, ‘এ অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সঙ্গে কোনো কারিগরি বিষয় জড়িত নয়। সারা দুনিয়া যখন জবসের স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছে, তখন নতুন পণ্য বাজারে আনার জন্য এটি সঠিক সময় নয় বলে আমরা মনে করেছি।’বিশ্বে জনপ্রিয় স্মার্ট ফোনগুলোয় গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির হিসাব অনুযায়ী, ২০১৫ সাল নাগাদ স্মার্ট ফোনের বিক্রি ১০০ কোটিতে পৌঁছাবে। বর্তমানে স্মার্ট ফোনের বাজারের ৪১ দশমিক ৭ শতাংশ আই ফোনের দখলে। যদিও গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার ব্যবহার করে না আই ফোন। গুগল আগামী মে মাসে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ আনছে। এর ব্যবহারকারীরা ওই বছরই এটা ব্যবহার করতে পারবেন।