জবানবন্দি দিল ভিকারুননিসার নির্যাতিত ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন নির্যাতনের শিকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার সেই ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছে। গতকাল রোববার মহানগর হাকিম শামিমা পারভীন তাঁর খাস কামরায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করেন।গতকাল ওই ছাত্রী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দিতে চাইলে সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার (জিআর) উপপরিদর্শক মজিবুর রহমান তাকে আদালতে হাজির করেন।জবানবন্দি গ্রহণ শেষে ওই ছাত্রীকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। গত ১১ জুন অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধর ওই ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। গত ৫ জুলাই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বাড্ডা থানায় পরিমল জয়ধর, অধ্যক্ষ হোসনে আরা বেগম ও বসুন্ধরা শাখার প্রধান লুৎফুর রহমানকে আসামি করে মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়। এরপর ৭ জুলাই কেরানীগঞ্জে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে পরিমলকে গ্রেপ্তার করা হয়।