জবানবন্দি দিলেন মুনতাসীর মামুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে আজ রোববার রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন।আজ রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি এ জবানবন্দি দেন।জবানবন্দিতে মুনতাসীর মামুন বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের পর জামায়াতে ইসলামী, মুসলিম লীগসহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা জেনারেল টিক্কা খানের সঙ্গে দেখা করেন। এপ্রিলের প্রথম সপ্তাহে তাঁরা এ কাজটি করছিলেন, যখন পাকিস্তানি সেনাসদস্যরা প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন অংশে ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ, লুট, ধর্ষণ চালিয়ে যাচ্ছিলেন। এসব রাজনৈতিক দলের নেতাদের মধ্যে ছিলেন নুরুল আমিন ও গোলাম আযম। এপ্রিলে তাঁদের পরামর্শ ও উত্সাহে শান্তি কমিটি গঠিত হয়। পরে কমিটি দুই ভাগ হয়ে গেলেও খাজা খয়েরউদ্দিন ও গোলাম আযমের নেতৃত্বাধীন শান্তি কমিটি প্রাধান্য বিস্তার করেছিল এবং পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছিল।রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম তাঁর (মুনতাসীর মামুন) জবানবন্দি নেন। বেলা দুইটায় আবারও ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে।