জবাবদিহি করবেন না সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগের জবাবদিহি নিয়ে বিতর্ক হচ্ছে। ৩ জানুয়ারি ফুলকোর্ট (সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে গঠিত) অভিমত দেন যে সংসদের কাছে বিচার বিভাগের জবাবদিহির সুযোগ নেই। ফুলকোর্টের সিদ্ধান্ত হচ্ছে, বাংলাদেশের সংসদ সার্বভৌম নয়, তাই সংসদীয় কমিটি বিচার বিভাগকে তলব করতে পারে না। এ নিয়ে আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত ও আইনমন্ত্রী শফিক আহমেদ দুই ধরনের বক্তব্য দিয়েছেন। এ নিয়ে আইনবিদদের মধ্যেও রয়েছে মতপার্থক্যএ কাজ এখতিয়ার বহির্ভূতসৈয়দ আমিরুল ইসলাম সাবেক বিচারপতিগণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কেউই জবাবদিহির ঊর্ধ্বে নয়। প্রশ্ন হচ্ছে, এই জবাবদিহি কে কার কাছে করবে। রাষ্ট্রের তিনটি স্তম্ভের কথা শাসনতন্ত্রেই বলা আছে। এখন সংসদের দায়িত্ব কী, এ প্রশ্ন এসেছে। সংসদের দায়িত্ব নয় বিচার বিভাগকে জবাবদিহির আওতায় আনার কথা বলা। বিচারকেরাও জবাবদিহির ঊর্ধ্বে নন। তবে এর জন্য নির্ধারিত পদ্ধতি রয়েছে। ঢাকার জেলা জজের নিয়োগকে কেন্দ্র করেই মূলত এই বিতর্ক উত্থাপিত হয়েছে। সংসদীয় কমিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ডেকেছে। কিন্তু সংসদীয় কমিটির এ কাজ এখতিয়ারবহির্ভূত। সুপ্রিম কোর্ট বিষয়ে জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা তারা কোথায় পেল? হয়তো কোনো বিষয়ে সমালোচনা তারা করতে পারে, তবে তলব করতে পারে না। এভাবে তলব করা বেআইনি। সংসদীয় কমিটি কোনো বিষয়ে অনিয়ম পেলে প্রধান বিচারপতি বরাবর কিংবা রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে পারে। এ বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হতে পারে। তবে এখতিয়ারবহির্ভূতভাবে সুপ্রিম কোর্টকে জবাবদিহি করতে পারে না।তর্কে-বিতর্কে না যাওয়া ভালোমাহবুবে আলম অ্যাটর্নি জেনারেলসংসদীয় কমিটির কাছে বিচার বিভাগ জবাবদিহি করবেন কি না, এ বিষয়ে তর্কে-বিতর্কে না যাওয়াই ভালো। আমি আইনমন্ত্রীর বক্তব্যকেই সমর্থন করি। তিনি বলেছেন, বিচার বিভাগের জবাবদিহি সংসদীয় কমিটির কাছে থাকতে পারে না। আমিও এ কথা সমর্থন করি। এটা নিয়ে অহেতুক বিভ্রান্তি তৈরি করা উচিত নয়।জবাবদিহির প্রশ্নই আসে নারোকনউদ্দিন মাহমুদ জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টসংবিধান অনুযায়ী রায়ের তিনটি অংশের প্রতিটিই স্বাধীন। এখানে কেউ কারও কর্তৃত্ব করতে পারে না। বিচার বিভাগের ওপর কারও কর্তৃত্ব নেই এবং থাকা উচিত নয়। বিচার বিভাগ বলতে যদি আমি সুপ্রিম কোর্টের কথা বলি, তাহলে সুপ্রিম কোর্টের কোনো জবাবদিহি নেই। জবাবদিহির আওতায় পড়ে না। সংবিধান এটা সমর্থন করে না, কোনো বিচারিক রায়ের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার উপায় আছে আপিল বিভাগে। এখানেই জবাবদিহি নিশ্চিত আছে। সংসদের কাছে বা সংসদীয় কমিটির কাছে জবাবদিহির প্রশ্নই আসে না। এটা নিয়ে অহেতুক বিতর্ক হচ্ছে। সংসদও যেমন বিচার বিভাগের কাছে বাধ্য নয় জবাবদিহি করতে, তেমনি বিচার বিভাগও সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। সংসদ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যেকোনো আইন পাস করতে পারে, তবে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইনও বাতিল করতে পারে।জবাবদিহির ক্ষেত্র নির্ধারণ চাইখন্দকার মাহবুব হোসেন সভাপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসুপ্রিম কোর্টের জবাবদিহি থাকবে। তবে স্থান নির্ধারণ করতে হবে, কার কাছে জবাবদিহি করবেন। ফুলকোর্টের মতামতের সঙ্গে আমি অনেকটা একমত যে সংসদের কাছে জবাবদিহি করবেন না। তবে জবাবদিহির ঊর্ধ্বে নয় বিচার বিভাগ। সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করতে হলে রাজনৈতিক বিষয়গুলো প্রভাবিত হয়। কারণ রাজনৈতিক প্রতিনিধিরাই সংসদীয় কমিটিতে থাকেন। ফলে সুপ্রিম কোর্টের জবাবদিহির প্রশ্নে বিতর্ক আরও ঘনীভূত হবে। এ জন্য আমার মত হচ্ছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা যেতে পারে অথবা আলাদা কোনো প্লাটফর্ম করা যেতে পারে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিটি করা যেতে পারে, যাঁদের রাজনৈতিক প্রভাবান্বিত হওয়ার সুযোগ থাকবে না এবং যাঁর প্রাজ্ঞতা সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে থাকবে। তবে জবাবদিহি থাকতেই হবে।সংসদের কাছে জবাবদিহির প্রশ্ন আসেআবদুল বাসেত মজুমদার সহসভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলবিচার বিভাগের জবাবদিহি নিয়ে অহেতুক বিতর্ক হচ্ছে। সংসদীয় কমিটি আর সুপ্রিম কোর্টের মধ্যে সাংঘর্ষিক অবস্থায় আসা উচিত নয়। রাষ্ট্রের তিনটি অঙ্গ যে যার জায়গায় স্বাধীন, তবে কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়। বিচার বিভাগের জবাবদিহিও জনগণের কাছে থাকতে হবে। আর জনগণের প্রতিনিধিত্ব করে সংসদ। তাই চূড়ান্তভাবে সংসদের কাছে জবাবদিহির প্রশ্ন আসে। তবে এ নিয়ে সংঘর্ষ চাই না। সংবিধানের প্রদত্ত ক্ষমতা অনুযায়ী সমাধানে আসা উচিত।সংসদের ক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবেআসিফ নজরুল অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কোনো প্রতিষ্ঠানই জবাবদিহির ঊর্ধ্বে নয়। তবে জবাবদিহি কার কাছে করবে, কোন প্রক্রিয়ায় করবে, এ নিয়ে বিতর্কের অবকাশ থাকতে পারে। কিন্তু বিচার বিভাগের জবাবদিহির প্রশ্নে সংসদ সার্বভৌম নয় বলে ফুলকোর্ট যে অভিমত দিয়েছেন, তা একেবারেই বোধগম্য নয়। বাংলাদেশের সংবিধানে জনগণ সমস্ত ক্ষমতার মালিক এবং জনগণের পক্ষে তাদের প্রতিনিধি অর্থাৎ সংসদ তা প্রয়োগ করবে, এ কথা বলা আছে। তাই সংসদের অবশ্যই একধরনের সার্বভৌমত্ব রয়েছে। সংবিধানের চেতনা ও বিধান অনুযায়ী যে কাউকে জবাবদিহি ও স্বচ্ছতার মধ্যে নিয়ে আসার উদ্যোগ গ্রহণের ক্ষমতা সংসদীয় কমিটির রয়েছে।সংসদের ক্ষমতার প্রতি সুপ্রিম কোর্ট যদি শ্রদ্ধাশীল না হন, তাহলে সংসদের মর্যাদা কীভাবে থাকবে?সুরঞ্জিত সেনগুপ্ত যা বললেনজনগণের কাছে নির্বাচিত সার্বভৌম সংসদের কাছেই বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে। সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষিত হওয়ার পর প্রধান বিচারপতিসহ সব বিচারক সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। এটি রবার স্ট্যাম্প সংসদ নয়। সার্বভৌম সংসদের কাছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সবাই জবাবদিহি করতে বাধ্য। আর বিচারপতিরা রাষ্ট্রপতি দ্বারা নিয়োগকৃত হওয়ায় তাঁদেরও সংসদের কাছে জবাবদিহি করতে হবে। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।এ মত সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত, কমিটির নয়আবদুল মতিন খসরু সাবেক আইনমন্ত্রী, সদস্য, আইন বিচার ও সংসদবিষয়ক সংসদীয় কমিটিবিচার বিভাগের জবাবদিহি নিয়ে বিতর্ক অনভিপ্রেত। আমাদের সংবিধানের মূল চেতনা হচ্ছে, প্রতিটি বিভাগ যে যার ক্ষেত্রে স্বাধীন। আমাদের সংসদ ইংল্যান্ডের সংসদের মতো সার্বভৌম নয়। সংসদের সঙ্গে তো সুপ্রিম কোর্টের কোনো দ্বন্দ্ব নেই। সংসদে পাসকৃত আইন যদি সংবিধানের পরিপন্থী হয়, তাহলে সুপ্রিম কোর্ট তা বাতিল করতে পারেন। তবে কেউ কারও অধীন নয়। সুপ্রিম কোর্টের জবাবদিহির ক্ষেত্রে সংসদীয় কমিটি বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত যা বলেছেন, এটা তাঁর ব্যক্তিগত মত, সংসদীয় কমিটির মত নয়। এ বিষয়ে সংসদীয় কমিটিতে কোনো আলোচনা হয়নি এবং কোনো সভাতেই কোনো প্রস্তাব গৃহীত হয়নি। সংসদীয় কমিটির বরাত দিয়ে একে বিতর্কিত করা উচিত নয়। সুপ্রিম কোর্টের জবাবদিহির প্রশ্ন যদি আসে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকেই তা দেওয়া আছে। সুপ্রিম কোর্ট সংসদের অধীন নন। কোনো দেশেই তা নেই। বিচার বিভাগের জবাবদিহির কথা সংসদীয় কমিটি তথা সংসদের কোনো বক্তব্য নয়। রাষ্ট্রের তিনটি অংশের সীমানা সংবিধান অনুযায়ী নির্ধারিত আছে। কেউ কারও ক্ষেত্রে অনধিকার প্রবেশ করতে পারে না। সাক্ষাৎকার নিয়েছেন তানজিম আল ইসলাম