জমকালো অনুষ্ঠান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে তারকাদের মিলনমেলা। টিভি নাটক, চলচ্চিত্র, সংগীত বিভাগে পাঠকের ভোটে ছয়টি এবং টিভি নাটক ও চলচ্চিত্র বিভাগে বিচারকদের রায়ে আটটি সমালোচক পুরস্কার দেওয়া হবে আজ। সেই সঙ্গে একজন বরেণ্য শিল্পীকে দেওয়া হবে ‘আজীবন সম্মাননা ২০১১’। মেরিল-প্রথম আলো পুরস্কারের ১৩তম অনুষ্ঠানটি উপস্থাপনা কে বা কারা করবেন, তা নিয়ে বরাবরের মতো এবারও থাকছে চমক। ১৫টি পুরস্কারের ফাঁকে ফাঁকে আটটি পরিবেশনায় অংশ নেবেন একাল-সেকালের জনপ্রিয় তারকারা।আজকের অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। আমন্ত্রণপত্রে উল্লিখিত সময়েই শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানে শিশু ও ক্যামেরা সঙ্গে না আনতে এবং মুঠোফোন বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। অল্প কিছুদিন পরই অনুষ্ঠানটি টিভি চ্যানেলে দেখানো হবে।