জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের আকাশে আজ মঙ্গলবার কোথাও ১৪৩৪ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে কাল বুধবার রবিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হবে। ১৪ মার্চ বৃহস্পতিবার থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি কাজী হাবিবুল আউয়াল।সভায় তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বজলুর রহমান, যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মন্ত্রিপরিষদ বিভাগ মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক এম মোসওয়ারুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমাদ প্রমুখ উপস্থিত ছিলেন।