জমি অধিগ্রহণ হয় যেভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক খণ্ড জমির মালিক আশরাফ সাহেব। এ জমি তাঁর পৈতৃক সূত্রে পাওয়া। সরকারি প্রতিষ্ঠান করার জন্য সরকার এ জমি অধিগ্রহণ করতে চায়। আশরাফ সাহেবকে নোটিশ পাঠানো হয়েছে জেলা প্রশাসকের অফিস থেকে। তিনি এখন এ অধিগ্রহণের বিরুদ্ধে কী করবেন, বুঝতে পারছেন না। সরকার জমি নিয়ে নিলে কী করার আছে, তা তাঁর জানা নেই। বাবার স্মৃতিজড়ানো একমাত্র সম্পত্তি, তা তিনি হারাতে চান না। কিন্তু তিনি কী করবেন? কী করে জানাবেন আপত্তি? এ নিয়ে তিনি জেলা প্রশাসকের অফিসে ধরনা দিচ্ছেন। বারবার আইনজীবীর চেম্বারে ঘুরছেন। জানতে চেষ্টা করছেন এলাকার মুরব্বিদের কাছে। তাঁর সঙ্গে দেখা হয় ঢাকার আদালতপাড়ায়। জমি নিয়ে তাঁর দুশ্চিন্তার শেষ নেই। জিজ্ঞাসা করলাম, আপনি নোটিশ কবে পেলেন?‘সাত দিন হলো।’আপনাকে তো তাহলে আর আট দিনের মধ্যে আপত্তি দিতে হবে।‘শুনেছি, ১৫ দিনের মধ্যে আপত্তি দিতে হয়।’আপনি আপত্তি দিলে ভূমি অধিগ্রহণ কমকর্তা শুনানি শেষে এটি বিভাগীয় কমিশনারের কাছে পাঠাবেন এবং সিদ্ধান্ত আসবে। তবে ৫০ বিঘার বেশি জমি হলে ভূমি মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে।‘যদি আমার আপত্তি না ঠেকে, তাহলে কী হবে?’জেলা প্রশাসকের এলএ শাখা (ল্যান্ড একুইজিশন) আপনার ক্ষতিপূরণ নির্ধারণ করবে।‘এ ক্ষতিপূরণ কীভাবে নির্ধারিত হবে?’এক বছরে জমির বিক্রীত দাম থেকে গড় দাম হিসাব করা হবে।‘যদি ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয়, তাহলে কী করা যেতে পারে?’আপনি আরবিট্রেশন আদালতে মামলা দায়ের করতে পারেন। তখন আদালতই ক্ষতিপূরণ নির্ধারণ করবেন।আশরাফ সাহেবকে অনেক চিন্তিত মনে হলো। হাতে তাঁর সময় নেই। এখনই আপত্তি তৈরি করতে হবে। ছুটলেন আইনজীবীর চেম্বারের দিকে।জমি অধিগ্রহণ কীভাবে হয়—সরকার যেকোনো প্রতিষ্ঠান বা প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করতে পারে। কোনো আধাসরকারি বা বেসরকারি সংস্থাও জমি অধিগ্রহণের জন্য সরকারকে অনুরোধ করতে পারে। কোনো জমি অধিগ্রহণের জন্য নির্ধারিত হলে জমির খতিয়ান, দাগ নম্বর প্রভৃতি মাপজোক করা হয়। এরপর ভূমি বরাদ্দ কমিটির অনুমোদনের জন্য পাঠানো হয়। জেলা পর্যায়ে জেলা ভূমি বরাদ্দ কমিটি এবং কেন্দ্রীয় পর্যায়ে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটি আছে। সব মেট্রোপলিটন এলাকা, সিটি করপোরেশন, কেরানীগঞ্জ, টঙ্গী, সাভার, জয়দেবপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও নরসিংদী থানার এলাকা কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির আওতায় রয়েছে। কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির দায়িত্বে থাকেন ভূমিমন্ত্রী এবং জেলা পর্যায়ের কমিটিতে জেলা প্রশাসক। প্রথমে কারও জমি অধিগ্রহণ করা হলে আপত্তির জন্য সময় থাকে ১৫ দিন। এর মধ্যে আপত্তি না এলে ৫০ বিঘার নিচে জেলা প্রশাসক আর ৫০ বিঘার ওপরে হলে ভূমি মন্ত্রণালয় অনুমোদন দেবে। আর যদি আপত্তি আসে, তাহলে জেলা প্রশাসক ৫০ বিঘার নিচে বিভাগীয় কমিশনারের কাছে এবং এর বেশি হলে ভূমি মন্ত্রণালয়ে পাঠাবেন। বিভাগীয় কমিশনার ৩০ দিনের মধ্যে এবং ভূমি মন্ত্রণালয় ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত দিয়ে জেলা প্রশাসকের কাছে পাঠাবে। ১৯৮২ সালের ভূমি অধিগ্রহণ আইনে ভূমি হুকুমদখল ও ক্ষতিপূরণের মাত্রা নির্ধারণ করে দুই মাসের মধ্যে ক্ষতিপূরণের টাকা জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়। অনেক সময় অনেক জমি রেজিস্ট্রি করার সময় কর ফাঁকি দেওয়ার জন্য কম দাম দেখানো হয়ে থাকে। এতে অধিগ্রহণের সময় প্রকৃত মালিক ঠকে যান এবং ক্ষতিপূরণও অনেক কম পান।[email protected]