জমি চাষ করতে গিয়ে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র শবে বরাতের নামাজ শেষে আজ শুক্রবার সকালে পাওয়ারটিলারে (মেশিন) নিজের জমি চাষ করতে গিয়েছিলেন কৃষক সাহাবউদ্দিন (৫০)। এ সময় তিনি ওই পাওয়ারটিলারের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামে।নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, কৃষক সাহাবউদ্দিন পাওয়ারটিলার নিয়ে জমি চাষ করতে যান। একপর্যায়ে চালু অবস্থায় মেশিনটি পল্লী বিদ্যুতের খুঁটি থেকে জমিতে টানা দেওয়া তারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় মেশিনের ওপর থেকে পড়ে গিয়ে সাহাবউদ্দিন পাওয়ারটিলারের নিচে চাপা পড়েন। ঘূর্ণায়মান লাঙলের লোহার ফলার আঘাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন নিহতের লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত কৃষকের জামাতা মো. আনোয়ার হোসেন জানান, চালু অবস্থায় পাওয়ারটিলারটি জমিতে টানা দেওয়া পল্লী বিদ্যুতের তারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যাওয়ায় এত বড় দুর্ঘটনা ঘটেছে।