উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ থাকলেও জমি থেকে উৎখাত করতে উঠেপড়ে লেগেছে একটি মহল—এমন অভিযোগ করেছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার পশ্চিম জাঙ্গালিয়া গ্রামের আবদুল কাদের। তাঁর অভিযোগ, একটি বিশেষ মহল তাঁদের নানাভাবে হেনস্তা করছে। সম্প্রতি মিথ্যা মামলায় জড়িয়ে কয়েকজনকে পুলিশের মাধ্যমে গ্রেপ্তারও করানো হয়েছে। এদিকে নিজেদের জমিতে নিজেরাই দখলে থাকতে না পেরে অসহায় দিন কাটাচ্ছে পরিবারটি।কিন্তু প্রশাসন থেকে পাচ্ছে না কোনো সহায়তা।‘ভুয়া কাগজপত্র দিয়ে ভূমিখেকো চক্র আমাদের জমি দখল করতে চায়। আমার মামাশ্বশুর বাদশা মিয়া নিঃসন্তান থাকায় আমাকে ঘরজামাই রেখেছিলেন। তাঁর যাবতীয় সম্পত্তি আমরা ভোগদখল করছি। হঠাৎ করেই একটি চক্র জাল কাগজপত্র দেখিয়ে ওই সম্পত্তি দখলের চেষ্টা করে। আমার পরিবারের ওপর হামলাও চালায়। আমি এখন প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই।’ এভাবেই জায়গা আত্মসাৎ করার জন্য ভুয়া কাগজপত্র সাজিয়ে হয়রানির অভিযোগ করেছেন আবদুল কাদের। এ নিয়ে বেশ কয়েকবার দুষ্কৃতকারীরা আবদুল কাদেরের বাড়িতে ঢুকে স্বর্ণ, মোবাইল ফোনসেট নিয়ে গেছে। একই সঙ্গে বেশ কয়েক শতক জমির করলা ও বেগুন নষ্ট করেছে। এতে বাধা দিতে গেলে আবদুল কাদের, মো. জহিরুল ইসলাম, তাঁর স্ত্রী তাছলিমা আক্তার আহত হন বেশ কয়েকবার। স্থানীয় বাসিন্দারা পরিবারটির বিপদের সময় চাঁদা তুলে সহযোগিতা করেছে। এদিকে পুলিশের কাছে বারবার নালিশ করলেও এতে কোনো সহযোগিতা পায়নি পরিবারটি। উল্টো তাদের মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। জমিজমা নিয়ে বিরোধের কারণেই বারবার এ ঘটনা ঘটিয়ে চলছে প্রতিপক্ষ। এ ঘটনায় আদালতে পাঁচটি মামলা বিচারাধীন। জানা যায়, আবদুল কাদের তাঁর পূর্বপুরুষের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে জমির মালিক হন। কিন্তু চক্রটি আদালতে বণ্টনের মামলা করে কিছু অংশ ডিক্রি পায়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করলে আবদুল কাদেরের নিষেধাজ্ঞা উচ্ছেদ করে তাঁকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়।প্রকাশনাডিড রাইটিং উইথ মডেলমু. মকবুল হোসেন সরদার; প্রকাশ: জানুয়ারি ২০১১ শরফুদ্দিন ল বুক কোম্পানি; মূল্য: ৩৬০ টাকা বিভিন্ন প্রকার দলিলের নমুনা নিয়ে এটি একটি সংকলিত বই। বইটিতে মোট ১৫টি অধ্যায় রয়েছে। এর মধ্যে রয়েছে সাফকবলা দলিল মুসাবিদা, রেহান বা বন্ধকি দলিলের মুসাবিদা, লিজ দলিল, হেবা দলিলের মুসাবিদা, বণ্টননামা দলিল মুসাবিদা, এজমালি সম্পত্তির দলিল মুসাবিদা, বায়নানামা দলিল মুসাবিদা, ওয়াক্ফনামা দলিল মুসাবিদা, উইল দলিল মুসাবিদা, আমমোক্তারনামা মুসাবিদা, কপিরাইট মুসাবিদা, অংশীদার দলিল মুসাবিদা, লাইসেন্স দলিল, বিক্রয় দলিল, বিভিন্ন প্রকার নোটিশ, পাট্টা ও কবুলিয়ত, সুখাধিকারবিষয়ক দলিল ও বিবিধ দলিল মুসাবিদা। দৈনন্দিন জীবনে যে ধরনের দলিল দরকার হয় প্রায় সবগুলোই এ বইয়ে রাখা হয়েছে। অনেক সময় দলিল তৈরির সময় নানা ভুলত্রুটি ধরা পড়ে। এতে অনেকে ক্ষতিগ্রস্ত হন। দলিল লেখার নিয়মকানুনগুলো জানা থাকলে এ ভুলত্রুটি থেকে রেহাই পাওয়া যায় অনেকাংশে। এ বইটি এদিক থেকে অনেক কাজে আসবে। এ বইটির সবগুলো দলিলের মুসাবিদা বাংলায় দেওয়া আছে। ফলে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। দলিল লেখক থেকে শুরু করে নবীন-প্রবীণ আইনজীবী, বিচারক, আইনের শিক্ষার্থীসহ সাধারণেরও বেশ কাজে আসবে বইটি।