জমি দখলের অভিযোগে করা মামলায় নূরুল ইসলামের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে জমি দখলের অভিযোগে দায়ের করা মামলায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুল এবং তাঁর ছেলে শামীম ইসলাম আগাম জামিন পেয়েছেন। আজ বুধবার বিচারপতি শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তাঁদের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত হাইকোর্ট জামিন মঞ্জুর করেন। অবৈধভাবে জমি দখল করে মাটি ভরাট ও মারধরের অভিযোগে গত ১৮ জানুয়ারি খিলক্ষেতের বাসিন্দা কেরামত আলী মামলাটি করেন। আদালতে নূরুল ইসলাম বাবুলের পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন আবদুল মতিন খসরু। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।