জমি নিয়ে বিরোধের জেরে একজন খুন, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে আজ শুক্রবার সকালে আনোয়ার হোসেন (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ সময় দুই পক্ষের সংঘর্ষে আরও অন্তত ৫০ জন আহত হন। কুণ্ডা ইউনিয়নের খুনের চর এলাকায় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুনের চর ইউনিয়নের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় শাহজালাল ও রব মিয়ার বিরোধ ছিল। আজ ওই বিরোধের জের ধরে শাহজালালের পক্ষের লোকজন এবং রব মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আনোয়ার খুন হন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীল উত্পল দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।