জমি নিয়ে বিরোধের জেরে গাজীপুরে একজন খুন, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার সুরুজ বাগমার (৫২) নামের একজন খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, উপজেলার বিনিরাইল গ্রামে জমি নিয়ে সুরুজ বাগমার ও তাঁর চাচাতো ভাই বুরুজ বাগমারের মধ্যে বিরোধ ছিল। বিরোধপূর্ণ জমিতে সুরুজ বাগমার গতকাল দুপুরে চাষাবাদ করতে গেলে বুরুজ বাগমার বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বুরুজ বাগমারের লোকজন সুরুজ বাগমারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওসি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার ফুলদী বাজার থেকে মোস্তফা কামাল (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।