জমি বন্দোবস্ত নিয়েও ভোগ দখল করতে পারছেন না ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশন পার্শ্ববর্তী টেকেরঘাট চুনাপাথর প্রকল্পের পরিত্যক্ত ২০ একর জায়গা সংশিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বন্দোবস্ত নেওয়ার পরও ভোগদখল করতে পারছেন না এক ব্যবসায়ী। ২০ আগস্ট শুক্রবার সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন ব্যবসায়ী মো. কদ্দুছ মিয়া এ অভিযোগ করেন। কদ্দুছ মিয়া তাঁর লিখিত বক্তব্যে আরও জানান, তাঁর বন্দোবস্ত নেওয়া জমিতে টলা কেটে কয়লার ডিপো তৈরি করছে এ্কটি মহল। কিছু জায়গা বেদখল হয়ে গেছে। অথচ তাঁকে তাঁর জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে না। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কয়লা আমদানিকারক আছিউর রহমান, মো. সবুজ আলম, স্বপন কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।