জমিজমা নিয়ে বিরোধে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামে একজন খুন হয়েছেন। এ ঘটনায় দৌলতখান থানায় আজ রোববার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।নিহত ব্যক্তির নাম আবদুর রব ওরফে কালু (৪০)। তিনি মৃত হাফিজুল হকের ছেলে ছিলেন।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, লেজপাতা গ্রামের মেম্বার বাড়ির পাঁচ একর ৬০ শতাংশ জমি নিয়ে একই বাড়ির মো. ফারুক ও আবদুর রবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।আদালতের মাধ্যমে আবদুর রব দুইবার নিজের পক্ষে রায় পাওয়ার পরও ওই জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল রাত সাড়ে ১১টার দিকে ফারুক ও তাঁর সহযোগীরা আবদুর রবকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি পুকুরপাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।খবর পেয়ে দৌলতখান থানার পুলিশ আজ সকালে ঘটনাস্থল থেকে আবদুর রবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়।এ ঘটনায় নিহত আবদুর রবের স্ত্রী পারুল বিবি বাদী হয়ে ফারুকসহ ১৬ জনকে আসামি করে দৌলতখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুরুল ইসলাম ও নুরে আলম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।