জমিজমার ভাগবাটোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: মায়ের নামে যদি বাড়ি থাকে, সেই বাড়ির ভাগ কারা কারা পাবে? আমার বাবা বেঁচে আছেন। আমরা দুই ভাই। বোন নেই। মায়ের দুই বোন আছেন এবং তাঁরা বিবাহিত। অনুগ্রহ করে জানালে উপকৃত হব।নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকাপরামর্শ: আইন অনুযায়ী আপনার মায়ের রেখে যাওয়া সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবেন আপনার বাবা। আর অবশিষ্ট সম্পত্তি অর্থা ৎ চার ভাগের তিন ভাগ সম্পত্তি আপনারা দুই ভাই পাবেন। আপনার মায়ের বোনেরা কোনো সম্পত্তি পাবেন না।প্রশ্ন: আমরা তিন বোন। বাবা-মা কেউ বেঁচে নেই। আমাদের কোনো ভাই নেই। আমার দাদা এখনো জীবিত। আমরা দাদার কাছে বড় হয়েছি। আমার কোনো চাচা ও ফুপু নেই। দাদাও দুরারোগ্য রোগে আক্রান্ত। জানি না, কয় দিন আর বাঁচবেন। আমরা তিন বোন জন্ম থেকেই হতভাগা। বাবা-মাকেও বেশি দিন পেলাম না। আমি মেজ। বড় বোনের বিয়ের কথাবার্তা হচ্ছে। আমার বাবা মৃত্যুর সময় বেশ কিছু জমিজমা রেখে গেছেন। এগুলো বাবার নামেই আছে। তিনি কাউকে দান বা উইল করে যাননি। আমরা এখন চাইছি বাবার সম্পত্তি আমরা ভাগ করে নেব। এ ছাড়া দাদা যেহেতু বৃদ্ধ, বোনের বিয়ের জন্য কিছু জায়গাজমি বিক্রি করব। আমরা দুই বোনই এনজিওতে চাকরি করি। ছোটটা পড়াশোনা করছে। আমার প্রশ্ন হচ্ছে, বাবার রেখে যাওয়া জমির কতটুকু আমরা পাব।রাখি সুলতানা, ময়মনসিংহ।পরামর্শ: আপনার বাবার সম্পত্তিতে আপনারা তিন বোন তিন ভাগের দুই ভাগ পাবেন। এ অংশ আপনাদের তিন বোনের মধ্যে সমানভাবে ভাগ হবে। বাকি সম্পত্তি, অর্থা ৎ তিন ভাগের এক ভাগ আপনার দাদা পাবেন।প্রশ্ন: আমার স্বামী মারা গেছেন প্রায় দুই বছর হলো। অমার দুই ছেলে ও এক মেয়ে আছে। বড় ছেলে বিয়ে করেছে, কিন্তু কোনো সন্তান হয়নি। আমার শ্বশুর-শাশুড়ি বেঁচে আছেন। আমি তাঁদের সঙ্গেই থাকি। আমার স্বামীর কিছু দোকানপাট আর জায়গাজমি ছিল। তাঁর মৃত্যুর পর আমরাই এসব ভোগদখল করছি। আমার এক ভাই বলেছেন, আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে নাকি আমার শ্বশুর-শাশুড়িও ভাগ পাবেন। আমি জানতে চাই, আসলেই কি আমার স্বামীর সম্পত্তিতে তাঁরা ভাগ পাবেন? পেলে কতটুকু পাবেন? আমি এবং আমার ছেলে ও মেয়েরা কতটুকু পাব? দয়া করে জানালে উপকৃত হব।ফরিদা আক্তার, রাজশাহী।পরামর্শ: আপনার স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে আপনার শ্বশুর-শাশুড়ি ভাগ পাবেন। তাঁরা প্রত্যেকেই ছয় ভাগের এক ভাগ করে পাবেন। আপনি পাবেন আট ভাগের এক ভাগ। বাকি সম্পত্তিতে আপনার ছেলে মেয়েরা ২: ১ অনুপাতে অংশ পাবে। অর্থা ৎ ছেলেরা যা পাবে, মেয়েরা তার অর্ধেক পাবে।